একনজরে
নির্বাচন সম্পন্নগোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে মুন্সি মো. আতিয়ার রহমান সভাপতি ও মো. আজগার আলী খান সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। এতে সহসভাপতি মমতা কির্ত্তনীয়া, আমিনুর হোসেন লাভলু, সহসম্পাদক মো. মাহাবুবুর রহমান, শওকত আলী এবং সদস্য পদে রোকসানা খানম, চন্দনা রানী চক্রবর্তী, ইছাফুল কবীর ইমন নির্বাচিত হয়েছেন। গোপালগঞ্জ প্রতিনিধি নবীনবরণকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য গতকাল রোববার ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। বেলা সাড়ে ১১টায় মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ২৩০ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. কামাল উদ্দিন। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকয়েদির মৃত্যুজয়পুরহাট জেলা কারাগারে গত শনিবার এক কয়েদি অসুস্থ হয়ে মারা গেছেন। ওই কয়েদির নাম মোসলেম (৮৫)। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নান্দাশ গ্রামের মৃত ছফিতুল্লার ছেলে। একটি হত্যা মামলার রায়ে ২০০৮ সালে তাঁকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। জেলা কারাগার সূত্রে জানা গেছে, শনিবার সাড়ে ১০টায় অসুস্থ হয়ে পড়লে মোসলেমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৪০ মিনিটে তিনি মারা যান। জয়পুরহাট প্রতিনিধিঘর ছাইবগুড়ার ধুনটে শনিবার রাতে বিশ্বহরীগাছা গ্রামে ছয়টি পরিবারের ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে ওই গ্রামের বাসিন্দা আবদুল জলিলের দুটি গরু মারা গেছে। গভীর রাতে জলিলের ঘরের শয়নকক্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ধুনটের ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধুনট (বগুড়া) প্রতিনিধিবিক্ষোভ মিছিলনারায়ণগঞ্জে বেতন ও মজুরি দ্বিগুণ বৃদ্ধি, শ্রমিকদের ছাঁটাই বন্ধ করাসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হোসিয়ারি শ্রমিক ইউনিয়ন। গতকাল রোববার শহরের উকিলপাড়া রেললাইনসংলগ্ন এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন ওই ইউনিয়নের সভাপতি রমজান মিয়া, সাধারণ সম্পাদক স্বপন দত্ত, সহসভাপতি স্বপন দাস, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ। নারায়ণগঞ্জ প্রতিনিধিডাকাতিনারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি বাজারে শনিবার রাতে আটটি দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নৈশপ্রহরীর হাত-পা বেঁধে দোকানগুলো থেকে প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। উপজেলার হাইজাদি ইউনিয়নের সিংহদী বাজারে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ প্রতিনিধি