একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘর্ষ ভাঙচুরসিরাজগঞ্জ পৌর শহরের একডালা ও গয়লা মহল্লার মধ্যে তিন দফা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ২০ জন আহত, ১০টি বাড়ি ও তিনটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত এ ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় পৌরশহরের একডালা মহল্লায় পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত একটি আরসিসি খুঁটি থেকে রড নেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জআলফাডাঙ্গায় ডাকাতিফরিদপুরের আলফাডাঙ্গা সদরের কুসুমদী গ্রামের সৌদি প্রবাসী হেমায়েত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সাত-আটজন ডাকাত ধারালো অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে চার ভরি ওজনের স্বর্ণালংকার, ১০ হাজার টাকা, দুটি মুঠোফোনসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। রোববার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আলফাডাঙ্গা থানার ওসি এ বি এম জাকির হোসেন বলেন, থানায় একটি মামলা করা হয়েছে। ফরিদপুর অফিস