একনজরে
সন্ত্রাসী হামলা বগুড়ার শেরপুরের শুভগাছা বাজার এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় আহত হয়েছেন চারজন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে মো. মামুন ও আমিনুল ইসলামকে বগুড়ার মোহামঞ্চদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবদুস সামাদ জানান, আগের একটি ঘটনার জের ধরে এই হামলা হয়েছে। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, এই ঘটনায় আহত আবদুস সামাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারে জোর পুলিশি তৎপরতা চালানো হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধিধর্ষণের অভিযোগ রংপুরের তারাগঞ্জে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ২৪ মার্চ মেয়েটির মা অন্যের জমিতে কাজ করে ক্লান্ত হয়ে পড়ে। বাড়িতে এসে মেয়েকে ভাত রান্না করতে বলে ঘুমিয়ে পড়েন। রাত আটটায় মেয়েটি চুলায় ভাত তুলে দিয়ে ১০০ গজ দূরে পাশের বাড়িতে পানি আনতে যায়। পানি নিয়ে ফেরার সময় এক যুবক মেয়েটিকে পথে আটকে গামছা দিয়ে মুখ বেঁধে পাশের বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে গতকাল থানায় মামলা করেন। এ বিষয়ে অভিযুক্তের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রশিক্ষণ শুরুচিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় কমিউনিটির হেলথ কেয়ার প্রোভাইডারদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সকালে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মো. আনোয়ার হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাদিকুর রহমান, পিরোজপুরের সিভিল সার্জন আবদুল গনি, ইউপি চেয়ারম্যান মিয়া মো. ফারুক। প্রশিক্ষণে ২০ জন অংশ নেন। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতাসুশাসনবিষয়ক কর্মশালা ‘প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন’বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা গতকাল মঙ্গলবার মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়ায় প্রাকৃতিক সম্পদবিষয়ক গবেষণাকেন্দ্রের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শালিখা আঞ্চলিক মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের (এমএসপি) সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শ্যামল কুমার দে। আলোচনা করেন অজিত রায়, শহিদুল ইসলাম, আবদুর রাজ্জাক মোল্লা, আরজ আলী বিশ্বাস প্রমুখ। কর্মশালায় প্রকল্পের সঙ্গে জড়িত সংগঠনের প্রতিনিধিসহ ৪০ জন অংশ নেন। মাগুরা প্রতিনিধি