একনজরে
প্রতিবাদে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর দারুল হোদা আলিম মাদ্রাসাটি ভেঙে পদ্মা নদীর এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার প্রতিবাদে গতকাল বুধবার শহীদ সাটু হলের সামনে মানববন্ধন ও সঞ্চারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র আশরাফুল হক, মিজানুর রহমান, মামুনুর রশীদ প্রমুখ। বক্তারা বলেন, পদ্মা নদীর ওপারে লোকসংখ্যা কম। নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর কবিরের বাড়ি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানটি সেখানে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জপাঁচ হাজার শিক্ষার্থীজয়পুরহাটের কালাইয়ে গত মঙ্গলবার দুর্নীতিবিরোধী শোভাযাত্রায় যোগ দিয়েছিল এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী। শোভাযাত্রা বের করার আগে তারা শহীদ মিনারের সামনে সমবেত হয়ে একযোগে অঙ্গীকার করে, নিজেরা কখনো দুর্নীতি করবে না, ভবিষ্যতে কাউকে দুর্নীতি করতে দেবে না, দুর্নীতি সইবে না এবং নিজ নিজ পরিবারকে দুর্নীতিমুক্ত রাখবে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে পরে শিক্ষার্থীরা শহরে বের করে দুর্নীতিবিরোধী শোভাযাত্রা। ওই শোভাযাত্রায় যোগ দেয় সর্বস্তরের পেশাজীবী মানুষ। এ ছাড়া যোগ দিয়েছিলেন জেলা প্রশাসকসহ দুর্নীতি দমন কমিশনের আঞ্চলিক কর্মকর্তারা। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিবিনা মূল্যে চিকিৎসাগত এক বছরে নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে বিনা মূল্যে ২০ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বর্তমানে ওই হাসপাতালে চক্ষু ও সাধারণ দুটি বিভাগ চালু আছে। গত দুই বছরে হাসপাতালে মোট ৪৫ হাজার রোগীর চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল বুধবার হাসপাতালের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজামউদ্দিন ও হাসপাতালের পরিচালক আবদুল মালেক এ তথ্য উপস্থাপন করেন। তথ্যে আরও বলা হয়, চক্ষু বিভাগে ২৫ হাজার ৩৯ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে দুই হাজার ৬৩২ জন রোগীর অস্ত্রোপচার ও চশমা দেওয়া হয়। ভোলা অফিসঢেউটিন বিতরণরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ২০১১ সালে আগুনে ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের মধ্যে গত মঙ্গলবার বিকেলে ঢেউটিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে রাজবাড়ীর-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী প্রতিটি পরিবারের মধ্যে এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী সামিয়া ইয়াসমীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফায়জুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন প্রমুখ। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি