একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলিথিন জব্দসিরাজগঞ্জে র‌্যাব-১২-এর সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানার সন্ধান ও বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করেছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। র‌্যাব-১২ কোম্পানি অধিনায়ক রবিউল হাসান জানান, ছানোয়ার হোসেন ওরফে বাবু মির্জার এবি এন্টারপ্রাইজ অ্যান্ড প্যাকেজিং কারখানায় অভিযান চালানো হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ধাত্রী প্রশিক্ষণপ্রসবকালীন মৃত্যুঝুঁকি এড়াতে জয়পুরহাটের কালাই উপজেলার ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি’র ৬০ জন নারী সদস্যকে ধাত্রীবিদ্যা ও সন্তান প্রসবকালীন প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান, ইউএনও মো. হাফিজুর রহমান ও সমবায় কর্মকর্তা সালাহউদ্দিন সিদ্দিকি। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিবাসে ফেনসিডিলমাগুরা শহরের ভায়না মোড়ে মাগুরার গোয়েন্দা পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৫ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন মাজেদুর রহমান (২২) ও বদিয়ার রহমান (২০)। গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক সুলতান মাহমুদ জানান, ঈগল পরিবহনের ওই বাসে সকাল সাতটার দিকে তল্লাশি চালানো হয়। মাগুরা প্রতিনিধিধর্ষণের মামলাপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের বড়শৌলা গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগে দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত বুধবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি বড়শৌলা গ্রামের অনিমেষ চন্দ্র হাওলাদার (২৫) ও একই গ্রামের ভবতোষ হাওলাদারকে (২৬) গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা