একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল উদ্ধারজয়পুরহাটের পাঁচবিবি থানার পুলিশ গত শনিবার রাতে আন্তজেলা মোটরসাইকেল ছিনতাইকারী দলের চারজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: উপজেলার উচনা গ্রামের আবু তাহের (২৭), রাধাবাড়ি রেলগেট এলাকার রফিকুল ইসলাম (৩০), দমদমা গ্রামের আনিছুর রহমান (২৭) ও বগুড়া সদর উপজেলার দক্ষিণ কাটনারপাড়া গ্রামের কাইছার আহমেদ ওরফে মোজাম (২৭)। তাঁদের গতকাল রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি র‌্যাবের অভিযানপাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামে গতকাল রোববার সকালে র‌্যাব অভিযান চালিয়ে ৫৮০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন ওই গ্রামের ইলিয়াস হোসেন (৪০) ও চাটমোহর উপজেলার মূলগ্রামের আমিনুল ইসলাম (২৮)। র‌্যাব ১২ পাবনা ক্যাম্প জানায়, ইলিয়াস হোসেনের বাড়িতে ফেনসিডিল বিক্রয় হয়—এ সংবাদের ভিত্তিতে সকাল নয়টার দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ইলিয়াসের ঘরে খাটের নিচ থেকে বস্তাভর্তি অবস্থায় ৫৮০ বোতল আমদানি-নিষিদ্ধ ফেনসিডিল পাওয়া যায়। পাবনা অফিস প্রশিক্ষণ শুরুকুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডরদের তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমান গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে সিভিল সার্জন রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন লোকমান হাকীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মজিদ ও আমিনুল ইসলাম। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি সাত গুণীকে সংবর্ধনাস্বেচ্ছাসেবী সংগঠন রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় পিরোজপুরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাতজনকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে শহরে স্বাধীনতা মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আকরাম হোসেন। অনুষ্ঠানে যাঁদের সংবর্ধিত করা হয়েছে তাঁরা হলেন: হোসনেয়ারা বেগম, এম এ মন্নান, অধ্যাপক আবদুল হালিম, খালেদা ইসলাম, মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ রায় চৌধুরী, মো. মনিরুজ্জামান নাসিম, জিয়াউল আহসান। পিরোজপুর প্রতিনিধিঅধ্যক্ষ বরখাস্তপটুয়াখালীর বাউফল উপজেলার রামনগর তাদেরকাঠি ছালেহিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবু তোরাব এম আবদুর রবকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এস এম মহসিন জানান, অর্থ অপচয় ও আত্মসাৎ, জাতীয় পতাকা অবমাননা, নিয়মানুযায়ী প্রতিষ্ঠানের দায়িত্ব পালন না করাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়েছে। শনিবার জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ অস্বীকার করে আ. রব জানান, ষড়যন্ত্রমূলকভাবে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতাকারেন্ট জাল জব্দবরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। কোস্টগার্ড গতকাল রোববার অভিযান চালিয়ে এ কারেন্ট জাল জব্দ করে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশীদ জানান, উপজেলার কাকচিড়া ও কালমেঘাসংলগ্ন বিষখালী নদী থেকে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বিষখালী নদীতে মাছ ধরা অবস্থায় নৌকা ও ট্রলার তল্লাশি করে এ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নতুন খালসংলগ্ন বিষখালী নদীর চরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়। পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা