একনজরে
আগুনে পুড়ে মৃত্যুঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত সাড়ে উপজেলার কুশারীগাঁও গ্রামে। আবদুল জলিলের গোয়ালঘরে ধোঁয়া দেওয়ার জন্য জ্বালিয়ে রাখা আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। জলিলের স্ত্রী গলেমন বেগম (২৮) তাঁর তিন সন্তানকে ঘর থেকে বের করেন এবং টাকা আনার জন্য আবারও ঘরে ঢুকলে সেখানে তিনি আটকা পড়ে পুড়ে ছাই হয়ে যান। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিমোটরসাইকেল উদ্ধারকুষ্টিয়ায় বিশেষ অভিযানে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের কাছ থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেওয়া কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সি এ হালিম বলেন, গত সোমবার বিকেল থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত কুষ্টিয়া শহর ও দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা উপজেলা থেকে এদের গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া অফিস