একনজরে
গণবিজ্ঞপ্তি জারিপটুয়াখালীর বাউফল পৌরসভার নির্বাচনসংক্রান্ত গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম আজাদ এ বিজ্ঞপ্তি জনসমক্ষে প্রকাশ করেন। তিনি জানান, উপজেলা নির্বাচন কার্যালয় থেকে চলতি বছরের ৮ এপ্রিল মনোনয়ন ফরম বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ এপ্রিল, বাছাই ২৫ ও ২৬ এপ্রিল, ২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২২ মে বাউফল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতাঅস্ত্রসহ দুজন আটকখুলনার ফুলতলা উপজেলার ভৈরব নদের পাশে মাছবাজার থেকে পুলিশ গত মঙ্গলবার রাতে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে আটক করেছে। মঙ্গলবার রাত ১০টায় ফুলতলা মাছবাজার থেকে পুলিশ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার মিঠু শেখ (২৭) ও একই এলাকার হাবিব শেখকে (২৮) গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। তাঁদের দেহ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। থানার ওসি ইলিয়াছ ফকির জানান, ডাকাতির প্রস্তুতিকালে তাঁদের ধরা হয়েছে। পরে মামলা দিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। খুলনা প্রতিনিধিবিতর্ক প্রতিযোগিতারাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০১২-এর মাধ্যমিক পর্যায়ের সেমিফাইনাল গতকাল বুধবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এই পর্বে ‘বাংলাদেশের সংবাদমাধ্যমে ব্যবসায় স্বার্থের চেয়ে পেশাদারিই মুখ্য’ এবং ‘জনসেবা খাতে দুর্নীতি বিস্তারে সেবাদাতার চেয়ে গ্রহীতার ভূমিকাই বেশি’ শীর্ষক দুটি বিষয়ের ওপরে বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রথম বিষয়ের ওপরে উপজেলার প্রেমতলী সুকবাসিয়া উচ্চবিদ্যালয় প্রস্তাবনার পক্ষে এবং পিরিজপুর উচ্চবিদ্যালয় বিপক্ষে যুক্তি উপস্থাপন করে। এতে বিপক্ষ দল বিজয়ী হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীবিনা মূল্যে পাটের বীজনীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়নে এক হাজার কৃষকের মাঝে উন্নত জাতের পাটের বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের হলরুমে উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পাটের বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউএনও নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আবদুল জব্বার, আনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানে এক হাজার কৃষকের মাঝে দুই হাজার ৩২৫ কেজি উন্নত জাতের পাটের বীজ বিতরণ করা হয়। নীলফামারী প্রতিনিধি