একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনব কায়দাজুতার মধ্যে অভিনব কায়দায় ফেনসিডিল বহনের সময় দুই লিটার ফেনসিডিলসহ গত সোমবার রাত ১০টার দিকে বিরামপুর থানার পুলিশ দুই যুবককে আটক করেছে। তাঁরা হলেন: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের আনিছুর রহমান (২৫) এবং রতনপুর গ্রামের টিপু সুলতান (১৮)। বিরামপুর থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, তাঁরা জুতার মধ্যে বিশেষভাবে লোহার কাঠামো তৈরি করে এর মধ্যে ফেনসিডিল পাচার করতেন। বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতাডাকাত গ্রেপ্তাররাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের হাট বনগ্রাম থেকে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুজন সরকার (২৮) নামে এক ডাকাতকে আটক করা হয়েছে। পাংশা থানা সূত্রে জানা যায়, ধীরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে ডাকাতির সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় অন্য ডাকাতেরা পালিয়ে গেলেও সুজন জনতার হাতে ধরা পড়েন। স্থানীয় লোকজন তাঁকে পিটিয়ে পুলিশে সোপার্দ করে। রাজবাড়ী প্রতিনিধি