একনজরে
মোড়ক উন্মোচনলালমনিরহাট জাদুঘরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট জেলার ভাষাসৈনিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। জেলা জাদুঘরের পূর্ব থানাপাড়ার অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন ভাষাসৈনিক কমরেড শামসুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাষাসৈনিক মহেন্দ্রনাথ রায়, সালেহ উদ্দিন আহমেদ ও মজিবর রহমান মাস্টার। ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বইটির প্রণেতা মো. আশরাফুজ্জামান মণ্ডল। লালমনিরহাট প্রতিনিধিসবাই তালে থাকে‘যেকোনো অনুষ্ঠানে দেখি, সবাই শুধু খুশি করার তালে থাকে। যেমন আজ আমাকে খুশি করার জন্য যত বিশেষণ আছে, তা প্রয়োগ করা হচ্ছে। একজন মন্ত্রী এলে প্রশাসন থেকে সব ধরনের কর্মকর্তা ঘি নিয়ে বসেন। বাস্তবে এসব কর্মশালার পর আর কোনো ফলোআপ থাকে না। টেকসই উন্নয়ন সবার মনে ও মাথায় থাকতে হবে।’ বরিশালে ‘টেকসই উন্নয়ন’-এর ওপর বাংলাদেশের জাতীয় প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে আয়োজিত পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ। বরিশাল অফিস