একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মসংস্থান কর্মসূচি শুরুদিনাজপুরের বিরামপুরে গতকাল রোববার অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করেছেন দিনাজপুর-৬ আসনের সাংসদ আজিজুল হক চৌধুরী। বিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নের দিঘলচান গ্রামে সাংসদ আজিজুল হক চৌধুরী মাটি কেটে দিঘলচান-রঘুনাথপুর প্রকল্পের কাজের উদ্বোধন করেন। বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতাদুই প্রার্থীর জরিমানাফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে দুজনের দেখা হয়ে যায় একটি বাড়িতে। পরে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তুহিনুর আলম নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী হারুন অর রশিদ ও আবু সালেহ মো. খুশবোকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে আটঘর গ্রামের সামাদ মোল্লার বাড়িতে। ফরিদপুর অফিস