একনজরে
দুর্বৃত্ত গ্রেপ্তারপূর্ব সুন্দরবনের জোংড়া এলাকায় কীটনাশক দিয়ে মাছ ধরার সময় গত রোববার সন্ধ্যায় পাঁচ দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছেন বন বিভাগের প্রহরীরা। পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, আটক ব্যক্তিরা হলেন খুলনার দাকোপ উপজেলার মনি রায়, হাফিজুল সরদার, মুরাদ মণ্ডল, আওরঙ্গজেব ও কাওসার আলী। এ সময় তাঁদের ব্যবহূত তিনটি নৌকা, তিনটি জাল, তিন বোতল কীটনাশক ও ১৫কেজি মাছ উদ্ধার করা হয়। মংলা (বাগেরহাট) প্রতিনিধিযাবজ্জীবনচুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পরিবহন সময় নিয়ন্ত্রক মীর মতিউল ইসলাম (২৯) হত্যা মামলায় আদালত হজরত আলী নামের জনযুদ্ধের এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক আবদুর রহমান সরদার গতকাল সোমবার এই রায় দেন। ২০০৫ সালের ২৭ নভেম্বর আলমডাঙ্গা লালব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় বোমা হামলায় মতিউল নিহত হন। চুয়াডাঙ্গা প্রতিনিধিজরিমানা করায়ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব আলী ইউসূফ মোহামঞ্চদ সুলতান নুরের নেতৃত্বে একটি দল গতকাল সোমবার পঞ্চগড়ে অভিযান চালিয়ে কয়েকটি ওষুধের দোকান, হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেন। পঞ্চগড় ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম বলেন, ‘অহেতুক ও হয়রানিমূলক অভিযান পরিচালনা এবং জরিমানা করায় আমরা অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ করে দিয়েছি।’ পঞ্চগড় প্রতিনিধিশিয়াল হত্যানাটোরের গুরুদাসপুর উপজেলার ড. শামসুজ্জো কলেজ রোডে শিমুল (২০) নামের এক তরুণ শনিবার রাত সাড়ে ১০টার দিকে শিয়ালের আক্রমণে গুরুতর জখম হয়েছেন। পরে কয়েকজন তরুণ দলবদ্ধ হয়ে শিয়ালের দলকে তাড়া করে এবং একটি শিয়ালকে পিটিয়ে হত্যা করে। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি