একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎকর্মীর মৃত্যুনীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. হাবিবুর রহমান (৪০)। গত সোমবার রাতে শহরের পুরাতন বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সৈয়দপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এক গ্রাহকের বাসার বিদ্যুতের লাইনে ত্রুটি দেখা দেয়। অভিযোগ পেয়ে হাবিবুর রহমান লাইন মেরামতের জন্য সেখানে যান। মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি বিদ্যুৎ বিভাগের নিয়মিত কর্মী ছিলেন না।  সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিকালবৈশাখীর তাণ্ডবফরিদপুরের চর এলাকায় কালবৈশাখীর তাণ্ডবে ২০২টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে শতাধিক গাছ। আহত হয়েছে ১২ জন শিশু। গত সোমবার সন্ধ্যা পৌনে ছয়টা থেকে সাতটার মধ্যে এ ঝড় ছোবল হানে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের বিভিন্ন গ্রামে। বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা কাজ করি-এর কর্মী মো. আলাউদ্দীন জানান, ঝড়ে তাঁদের একটি তথ্যকেন্দ্র, একটি প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ সাব-সেন্টারের ঘর বিধ্বস্ত হয়েছে।  ফরিদপুর অফিস