একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশে সোপর্দফরিদপুরের সদরপুরে ৫০ হাজার টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ ব্যাপারে সদরপুর থানায় একটি মামলা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার ভাষানচর ইউনিয়নের চরচাঁদপুর নতুন বাজারে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ভাষানচর ইউনিয়নের ইমতাজখারডাঙ্গি গ্রামের মামুন শেখ (২২) ও বরিশালের মুলাদী উপজেলার সোহেল সর্দার (২১)। ফরিদপুর অফিসশাস্তির দাবিশিশু ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভূমিহীন সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১টায় খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ডুমুরিয়া বাজারের একটি হোটেলে ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। ওই ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভূমিহীন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে গতকাল ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করে। খুলনা প্রতিনিধিসাইকেল শোভাযাত্রাসীমান্তবর্তী জয়পুরহাটকে মাদকমুক্ত ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাটের দুই সহস্রাধিক তরুণ শপথ নিয়েছেন। এ উপলক্ষে তাঁরা জয়পুরহাট-হিলি হাকিমপুর সড়কে বিশাল সাইকেল শোভাযাত্রা বের করেন। চেতনায় জয়পুরহাট ও ধূমকেতু নামের সামাজিক সংগঠন এ শোভাযাত্রার আয়োজন করে। গতকাল বুধবার অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। অংশগ্রহণকারীদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। সামাজিক সংগঠন চেতনায় জয়পুরহাটের জেলা সভাপতি মোক্তাদির তিতাস জানান, মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই কর্মসূচি। জয়পুরহাট প্রতিনিধিকারাদণ্ডনারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল বুধবার মাদক বিক্রির অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে সাত মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, তারাব পৌরসভার দক্ষিণ মাসাব এলাকা থেকে মাদক ব্যবসায়ী শেখ ফারুককে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম শরিফুল আলম তাঁকে এই দণ্ড দেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি শ্রমিক বিক্ষোভবিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে গতকাল বুধবার নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। সকালে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মিছিলটিতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ কয়েকজন নেতা। নারায়ণগঞ্জ প্রতিনিধি