একনজরে
শ্রমিকের মৃত্যুপটুয়াখালীর বাউফলে গাছ কাটতে গিয়ে ফিরোজ হাওলাদার (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের আইনজীবী শহিদ মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে। ফিরোজ পার্শ্ববর্তী সূর্যমণি ইউনিয়নের রামনগর গ্রামের মৃত ইউনুচ হাওলাদারের ছেলে। শহিদ মৃধার বাড়িতে একটি রেইনট্রি গাছ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতানেতার বাসায়দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ইসলামপাড়ায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাড়ু গোপাল কুণ্ডুর (৫০) বাসায় বুধবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা তাঁর পরিবারের সদস্যদের মারধর করে ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা লুট করেছে। স্থানীয় সাংসদ আজিজুল হক চৌধুরী ও দিনাজপুর পুলিশ সুপার ময়নুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা