একনজরে
কৃতীদের সংবর্ধনাদিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মানিক সরকার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়া ৫৩ জন শিক্ষার্থীকে মেয়র পদক প্রদান করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে পৌরসভা চত্বরে বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেয়র পদক দেওয়া হয়। আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র মানিক সরকার, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ আবুল হাসান, প্রমুখ। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিদুজনের কারাদণ্ডপঞ্চগড়ের আটোয়ারীতে দুজন ফেনসিডিল ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুল আলম গতকাল শুক্রবার এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার রসেয়া গ্রামের অনিমেষ বানিয়া ও রমজানাড়া গ্রামের প্রদীপ বর্মণ। পঞ্চগড় প্রতিনিধিকারাদণ্ডপটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ফেরিঘাট এলাকা থেকে বৃহস্পতিবার রাতে আমিনুল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে পাঁচ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমিনুলের বাড়ি জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দি এলাকায়। পটুয়াখালী র্যাব-৮ ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আজবাহার আলী শেখ জানান, বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে লেবুখালী ফেরিঘাট থেকে র্যাব গাঁজাসহ হাতেনাতে আমিনুলকে গ্রেপ্তার করা হয়। পটুয়াখালী অফিসজাল নোটসহ গ্রেপ্তারমাদারীপুর শহরের কুলপদ্বী চৌরাস্তা এলাকা থেকে গতকাল শুক্রবার একটি এক হাজার টাকা ও একটি ৫০০ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এরা হলেন, ওয়াসিম মোড়ল, মোবারক কাজী ও বাবুল খালাসীকে ওই দুটি নোটসহ আটক করে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছেন। তাঁদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদারীপুর প্রতিনিধি