একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃখ ও লজ্জাফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রচারাভিযান শীর্ষক আলোচনা সভা চলছিল। সভায় চরমাধাবদিয়া ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা জাহাঙ্গীর কবির ইউপি সচিবের বিরুদ্ধে অসহযোগিতা ও তাঁর আয়ের অংশ থেকে টাকা ভাগ চাওয়ার অভিযোগ করেন। সচিব রহিসউদ্দীন খান এ অভিযোগের বিরোধিতা করে বক্তব্য দেন। পরে চেয়ারম্যান মো. তুহিনুর রহমান বলেন, ‘এজাতীয় বক্তব্য দুঃখজনক ও লজ্জাকর।’ ফরিদপুর অফিসঅপহূত উদ্ধাররাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গত শুক্রবার গভীর রাতে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় একটি বাগান থেকে শাহিন মোল্লা (২৪) নামের এক যুবককে উদ্ধার করেছে। শাহিন গোয়ালন্দ পৌরসভার নছর উদ্দিন সরদার পাড়া গ্রামের চেনর উদ্দিন মোল্লার ছেলে। এ ঘটনায় গতকাল রোববার থানায় একটি মামলা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিট্রান্সফরমার চুরিকুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামের পল্লী বিদ্যুৎ সমিতির দুটি ট্রান্সফরমার চুরির ঘটনায় সেচের অভাবে ৩০ একর জমির বোরো ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক তোজাম্মেল হোসেন জানান, এ ঘটনায় উলিপুর থানায় মামলা হয়েছে। উলিপুর থানার ওসি হরেশ্বর রায় মামলার সত্যতা নিশ্চিত করেছেন। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিবলদ চুরিরংপুরের তারাগঞ্জে হালের বলদ চুরি হয়েছে। চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে চারটি বলদ নিয়ে গেছে। এলাকার লোকজন জানান, ২১ এপ্রিল দিবাগত রাতে ইকরচালী ইউনিয়নের হাজিপুর গ্রামের কৃষক ফকির মামুদের দুটি ও সলেয়াসার গ্রামের আফজাল হোসেনের দুটি বলদ তালা ভেঙে চোরেরা নিয়ে যায়। ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান মোবারক হোসেন গরু চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি