একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী নিহতপঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রেজাউল ইসলাম রেজা (৩২) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে পঞ্চগড়-হাঁড়িভাসা সড়কের পানিমাছপুকুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জেলা আইনজীবী সমিতির সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মির্জা সারওয়ার হোসেন জানান, রেজার গ্রামের বাড়ি সদর উপজেলার বনগ্রাম হাঁড়িভাসা থেকে মোটরসাইকেলে পঞ্চগড় আসার পথে পানিমাছপুকুরী এলাকায় বিপরীত দিক থেকে বাঁশবোঝাই একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতি শোক প্রকাশ করেছে। পঞ্চগড় প্রতিনিধি