একনজরে
পোনা-জাল জব্দবরগুনার পাথরঘাটায় বিষখালী নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে বাগদা চিংড়ির সাড়ে তিন লাখ পোনাসহ বিপুলসংখ্যক জাল জব্দ করেছে কোস্টগার্ড। গত সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে কোস্টগার্ড এসব জব্দ করে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশীদ জানান, দুই দিন অভিযান চালিয়ে বাগদা চিংড়ির সাড়ে তিন লাখ পোনা এবং নিষিদ্ধ কারেন্ট, মশারি ও চরগড়া জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের মধ্যে রয়েছে এক লাখ মিটার চরগড়া, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১২৫টি মশারি জাল। জব্দ করা জাল পরে উপজেলা মত্স্য কর্মকর্তা দেবব্রত কবিরাজ ও কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে বিষখালী নদীর চরে পুড়িয়ে ফেলা হয়। আর পোনাগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়েছে। পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতাকল্যাণ সমিতিফরিদপুরে ‘কোটালীপাড়া কল্যাণ সমিতি’ নামের একটি সমিতি গঠন করা হয়েছে। প্রশান্ত কুমার বিশ্বাস ১৯ সদস্যবিশিষ্ট এ সমিতির সভাপতি ও মো. এনামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহসভাপতি হয়েছেন মুজিবর রহমান ও চৌধুরী আবু ইউসুফ ফরিদি, যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ পাল ও হামীমুর রহমান এবং কোষাধ্যক্ষ হয়েছেন স্পেনসার তপু মিত্র। মঙ্গলবার বিকেলে শহরের নিলটুলীর অস্থায়ী কার্যালয়ে বিশেষ সভায় এ কমিটি গঠন করা হয়। ফরিদপুর অফিস