একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাদণ্ড

মাদক সেবনের দায়ে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের তিন তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার মাদক সেবনের সময় তাঁদের আটক করে পুলিশ৷ পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দুজনকে ১৫ দিন করে আর অপর একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ রায় দেন৷ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

দুই নারীর মৃত্যু

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসি বেগম (৫০) ও সহিদা খাতুন (৫০) নামের দুই নারী মারা গেছেন৷ গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের ৮ নম্বর উপশহরে এ দুর্ঘটনা ঘটে৷ হাসি বেগমের ছেলে ইব্রাহিম খলিল বলেন, তিনি ভুল করে বাড়ির আ​িঙনার বৈদ্যুতিক তারে ​েভজা কাপড় মেলে দিলে বিদ্যুতায়িত হন৷ এ সময় তাঁর মা তাঁকে বাঁচাতে ধাক্কা দিলে তিনি পড়ে গেলেও মা বিদ্যুতায়িত হয়ে পড়েন৷ এ সময় বাড়ির গৃহপরিচারিকা সহিদা তাঁকে জড়িয়ে ধরলে তিনিও বিদ্যুতায়িত হয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান৷ দিনাজপুর অফিস

যাত্রা শুরু

জাতিসংঘ যুব ছাত্র সমিতি বাংলাদেশের (ইউনিসাব) রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে৷ গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটরিয়ায় এক সংবাদ সম্মেলনে এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়৷ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মামুন মিয়া, রাজশাহী শাখার সমন্বয়ক সরিৎ কাইয়ুম তালুকদার, উপদেষ্টা আরসাদুর রহমান, সহযোগী সদস্য মাশা আল আইরিন খান৷ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি