একনজরে
রাতভর অভিযানরাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলা ও মাদক ব্যবসার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল আদালতে পাঠানো হয়েছে। দৌলতদিয়া যৌনপল্লিতে কয়েক দিন ধরে বিভিন্ন বাড়িতে রামি, তাসসহ বিভিন্ন প্রকার জুয়া ও মাদকের আসর বসছিল বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মোট সাতটি মামলা করা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিআবির্ভাব উৎসবজগদ্বন্ধু সুন্দরের ১৪২তম আবির্ভাব দিবস উপলক্ষে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লায় অবস্থিত শ্রীঅঙ্গনে গত ২৯ এপ্রিল থেকে চলছে নয় দিনব্যাপী উৎসব। উৎসব উপলক্ষে হাজারো ভক্তের পদভারে মুখর হয়ে উঠেছে শ্রীঅঙ্গন প্রাঙ্গণ। মহানাম সম্প্রদায়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহানাম সম্প্রদায়ের সভাপতি কান্তি বন্ধু ব্রহ্মচারী জানান, আজ শুক্রবার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ফরিদপুর অফিসজুয়াড়ির দণ্ডজয়পুরহাটের কালাই উপজেলায় এক জুয়াড়িকে ১৫ দিনের দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ পারভেজ বৃহস্পতিবার এই দণ্ড দেন। উপজেলার কাদিরপুর এলাকার লুৎফর রহমানের চাতালে বসা জুয়ার আসর থেকে গোলাম আজম নামের এক জুয়াড়িকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিওপেন হাউস ডেকমিউনিটি পুলিশিং কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দুপচাঁচিয়া থানার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। দুপচাঁচিয়া থানার চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ, মোয়াজ্জেম হোসেন, আহম্মেদুর রহমান প্রমুখ। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি