একনজরে
পানিতে ডুবে মৃত্যুগোপালগঞ্জে পানিতে ডুবে আকমাল হোসাইন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার জেলা শহরের বেদগ্রামে এ ঘটনা ঘটে। আকমাল বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বদরুল হোসাইনের ছেলে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আরিফুল ইসলাম বলেন, আকমাল ওই গ্রামের এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন। সকাল সাড়ে আটটার দিকে তিনি গ্রামের একটি পুকুরে গোসল করতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁকে ওই পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী। গোপালগঞ্জ প্রতিনিধিমানববন্ধনখুলনা-বরিশাল সড়কের পিরোজপুরের বেকুটিয়ায় সেতু নির্মাণ, গ্যাস পাইপলাইনের সংযোগ দেওয়াসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার পিরোজপুর জেলা শহরের ক্লাব সড়কে জেলা উন্নয়ন নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এতে বক্তব্য দেন জেলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তপন বসু, এম এ মান্নান, আলী আহমেঞ্চদ খান, জেলা উন্নয়ন নাগরিক কমিটির সদস্যসচিব ইলিয়াস শিকদার প্রমুখ। পিরোজপুর প্রতিনিধিসংবর্ধনাঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ খামার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুয়েলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার স্থানীয় একটি মিলনায়তনে ২০১১ সালে ‘জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক’ পুরস্কার লাভ করায় তাঁকে ওই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌফিকুজ্জামান। বক্তব্য দেন রংপুর বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) মো. মহিউদ্দীন আহমেদ তালুকদার, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রউফ প্রমুখ। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিপুরস্কার বিতরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের আন্তকক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও হলের কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ওই হলের মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি