একনজরে
দুই জুয়াড়ির দণ্ডজুয়া খেলার দায়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুই জুয়াড়িকে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যক্তিরা হলেন উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের আমিরুল ইসলাম ও একই এলাকার মো. মামুন। গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ রায় দেন। পশ্চিম মিঠাখালী গ্রামের জগদীশ ডাক্তারের বাড়ির বাগানে জুয়া খেলার সময় পুলিশ সকালে তাঁদের আটক করে। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা প্রকল্প সমিতিবরগুনার পাথরঘাটার বলেশ্বর আশ্রয়ণ প্রকল্প সমিতির দ্বিবার্ষিক নির্বাচন গত শনিবার সম্পন্ন হয়েছে। সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে প্রকল্প সমিতির সদস্যরা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার ফারুক পঞ্চায়েত জানান, সভাপতি নির্বাচিত হয়েছেন গনি শরীফ ও সাধারণ সম্পাদক জসিম হাওলাদার। কমিটির অপর সাত কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা আনন্দমুখর পরিবেশ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন বলেছেন, ঝরে পড়া রোধে সরকার প্রতিটি বিদ্যালয়ে পার্কসহ আনন্দমুখর পরিবেশ তৈরির কাজ শুরু করেছে, যাতে শিশুরা নিজ আগ্রহে বিদ্যালয়ে যায়। এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক ফলাফলকে গুরুত্ব দেওয়া হবে। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে মতবিনিময় সভা ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত মন্তব্য করেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিক্লাস-পরীক্ষা বর্জনশিক্ষাকার্যক্রম মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। একই দাবিতে তাঁরা ক্লাস-পরীক্ষা বর্জন করে নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে তালা দিয়ে মূল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সমেঞ্চলনের আয়োজন করা হয়। শনিবার দিনব্যাপী শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিপ্রতিষ্ঠাবার্ষিকীবিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গত শনিবার পাবনা প্রেসক্লাবের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিকেলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন রণেশ মৈত্র, সাংসদ গোলাম ফারুক খোন্দকার, এম সাইদুল হক, জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান প্রমুখ। পরে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এ কে এম আজিজুল হক সঞ্চৃতি পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। পাবনা অফিসসার-বীজ বিতরণপাবনার ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে গতকাল রোববার সকালে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী-আটঘরিয়ার সাংসদ শামসুর রহমান শরীফ। উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন হোসেন, ভাইস চেয়ারম্যান বসির আহমেদ, বিকাশ ইন্দু মণ্ডল, জামিলুর রহমান, হাবিবুর রহমান, নুরুন্নাহার বেগম প্রমুখ। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি