একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা উদ্ধারগাজীপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও র্যাব-১-এর সদস্যরা অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছেন। পরে স্বামী-স্ত্রীসহ তাঁদের মধ্যে তিনজনকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। গত রবি ও গতকাল সোমবার ওই অভিযান চালানো হয়। দণ্ডিতরা হলেন সদর উপজেলার জয়দেবপুরের আবুল কাশেম (৪৫), পুবাইলের রিপন মিয়া (৩৫) ও তাঁর স্ত্রী রোকেয়া বেগম (৩২)। গ্রেপ্তার দুজন পশ্চিম জয়দেবপুরের ময়না আক্তার (৩৬) ও সোহাগ পালোয়ান (২২)। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি