একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরিণের চামড়াসহ আটকবরগুনার পাথরঘাটার সহেরাবাদ গ্রাম থেকে দুটি হরিণের চামড়াসহ শামীম আল মামুন নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত নয়টার দিকে র‌্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। র‌্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানা যায়, দুটি হরিণের চামড়া ব্যাগে করে পাথরঘাটায় নিয়ে যাওয়ার সময় সহেরাবাদ এলাকা থেকে চামড়াসহ শামীমকে আটক করা হয়। ওই রাতেই চামড়া দুটিসহ তাকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাথরঘাটা থানায় দায়ের করা মামলায় শামীমকে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।  পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা বিনা মূল্যে চিকিৎসাপিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা কবিগুরু সঞ্চৃতি পাঠাগারের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) পিরোজপুর জেলা শাখার সহায়তায় গতকাল মঙ্গলবার দীর্ঘা এলাকার এক হাজার দুস্থকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ উপলক্ষে দীর্ঘা এমএল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন স্বাচিপের পিরোজপুর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহ আলম।  পিরোজপুর প্রতিনিধিমামলানড়াইলের লোহাগড়ায় চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় যুবক নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে চাচই গ্রামের গ্রাম পুলিশ দাউদ জোয়ার্দার এ মামলা করেন। লোহাগড়া থানার ওসি আবদুর রকিব খান জানান, মামলায় চাচই গ্রামের ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। নিহত ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। গত রোববার রাত তিনটার দিকে চাচই গ্রামে গণপিটুনিতে ওই যুবক নিহত হয়।  লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিনারী কমিটিউপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যানদের সমন্বিত উদ্যোগে ‘উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের রাজশাহী বিভাগীয় নারী কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে রাজশাহী বিভাগের আটটি জেলার ৬৬টি উপজেলার প্রতিনিধিদের ভোটে ১৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়। সোমবার থেকে দুই দিনব্যাপী প্রীতি সমাবেশে এই কমিটি করা হয়। এতে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেমা মাসুদ সভাপতি ও নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  নিজস্ব প্রতিবেদক, রাজশাহী লালপুরে সভালালপুরে পুষ্টিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে গতকাল মঙ্গলবার ‘জাতীয় পুষ্টিসেবা’ কার্যক্রমের প্রচারণা ও পরিচালনা কৌশলবিষয়ক সভা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নাটোরের সিভিল সার্জন রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, চিকিৎসক ও সেবিকারা উপস্থিত ছিলেন। কর্মসূচি সম্পর্কে বর্ণনা দেন হারুনুর রশিদ। সিভিল সার্জন এ-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।  লালপুর (নাটোর) প্রতিনিধিফেনসিডিলসহ ট্রাক আটকবর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে বিরামপুর পৌর শহরের বিজুল বাজারে চোরাকারবারিদের ধাওয়া করে ১২০ বোতল ফেনসিডিলসহ সিমেন্টবোঝাই একটি ট্রাক আটক করেছে। বিরামপুর বিশেষ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সিমেন্টবোঝাই একটি ট্রাককে ধাওয়া করে। ধাওয়া খেয়ে চালক বিজুল বাজারে ট্রাকটি রেখে পলিয়ে যান। বিজিবির সদস্যরা ট্রাকে তল্লাশি চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার ও ট্রাকটি আটক করে বিরামপুর থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার সফি উদ্দিন হাওলাদার বিরামপুর থানায় মামলা করেছেন।  বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতাছাত্র গ্রেপ্তার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এম এম জুলহাস নাইনকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের প্রচারপত্র বিলির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ২৬টি প্রচারপত্রসহ তাঁকে সিলেট শহরের বন্দরবাজার এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গত সোমবার রাতে গ্রেপ্তার করে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপিএস) বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের ছাত্র জুলহাস হিযবুত তাহ্রীরের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেটসংবর্ধনা বাংলাদেশি অভিবাসীদের ইতিহাস রচনায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলা একাডেমীর সম্মানসূচক ফেলোশিপ অর্জনকারী প্রবাসী সংগঠক ও লেখক নুরুল ইসলামকে সিলেটে সংবর্ধনা দেওয়া হয়েছে। শহরের দি সিলেট খাজাঞ্চিবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার রাতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল। শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছদরুউদ্দিন আহমদ চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ, সিলেটের পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া প্রমুখ। সিলেট প্রতিনিধি অগ্নিকাণ্ড ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সুটিয়া বাজারে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে। বাজারের একটি মুদির দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে গতকাল মঙ্গলবার দুপুরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানিরা বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হওয়ার কথা জানিয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান সৌমেন্দ্র কিশোর চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি