একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র উদ্ধারনীলফামারীর সৈয়দপুর শহরে পৌর সবজি বাজারের নর্দমা থেকে একটি হাতবোমা, একটি রাইফেল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা গতকাল বুধবার সকালে পরিষ্কার করতে গেলে তাঁদের হাতে ওই অস্ত্রগুলো উঠে আসে। পরে এসব উদ্ধার করে সৈয়দপুর থানায় নিয়ে আসা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় মিলেছে। দীর্ঘদিন নোংরা পানির নিচে থাকায় মরিচা পড়ে এসব অকেজো হয়ে গেছে। এ নিয়ে থানায় মামলা হয়েছে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিমতবিনিময় সভাবগুড়ার দুপচাঁচিয়ায় মানবাধিকার ও আইনসহায়তা কর্মসূচি ব্র্যাকের আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসন সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউএনও মামুনুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ, ঊষা রানী চৌধুরী, ওসি নূর ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন প্রমুখ। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি বীজ-সার বিতরণবাংলাদেশ কৃষি উন্নয়ন অধিদপ্তর উফশী জাতের আউশ ধান চাষের জন্য গতকাল বুধবার পার্বতীপুরে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও ধান বীজ বিতরণ করেছে। বেলা ১১টায় উপজেলা কৃষি কার্যালয় চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবির ১২৫ জন কৃষকের প্রত্যেকের হাতে পাঁচ কেজি বিআর-২৮ ধানের বীজ, ১৬ কেজি ইউরিয়া, ১০ কেজি করে ডিএপি ও এমওপি তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, ইউএনও মুজিব-উল-ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিফিডিং কার্যক্রমভোলায় আরও দুটি স্কুলে নিজাম হাসিনা ফাউন্ডেশন স্কুল ফিডিং কার্যক্রম চালু করেছে। এ নিয়ে সাতটি স্কুলে এ কার্যক্রম চালু করল সংগঠনটি। গতকাল বুধবার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পিছিয়ে পড়া সাড়ে পাঁচ শ ছাত্র-ছাত্রী ও ৬ নম্বর বাঘার হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রছাত্রীকে দুপুরের নাশতা দিয়ে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন ও হাসিনা বেগম। ভোলা অফিস