একনজরে
বজ্রপাতে মৃত্যুরংপুরের তারাগঞ্জ উপজেলার দক্ষিণ হাজিপুর গ্রামের বাচ্চামাই (৪০) মেয়েকে নিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বাড়ির পাশের হাজিপুরে ভেড়া আনতে যান। হঠাৎ বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত হয় তাঁর মেয়ে মনফুজা (১৭)। এ ছাড়া একই দিনে হাড়িয়ারকুঠি ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের কৃষক আনছার আলী (৩৬) ও এনামুল হক (২৮) মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হন। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিযুবকের কারাদণ্ডকুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত সুমন (২৮) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। গত বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুর আলম তাঁর র্কাযালয়ে এই কারাদণ্ড দেন। দণ্ডাদেশপ্রাপ্ত সুমন উলিপুর পৌর শহরের সরদারপাড়া গ্রামের বাসিন্দা। সুমনের বড় ভাই হারুন মিয়া জানান, দীর্ঘদিন ধরে সুমন মাদক সেবন করে আসছেন। নিষেধ করলে সে জিনিসপত্র ভাঙচুর করতেন। বুধবার সুমনকে পুলিশে সোর্পদ করা হয়। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিবখাটের কারাদণ্ডনড়াইলের কালিয়ায় ছাত্রীকে উত্ত্যক্ত করায় মামুন মোল্লা (১৮) নামের এক বখাটেকে তিন মাসের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গত বুধবার ইউএনও মোহমঞ্চদ ফারুক আহমেঞ্চদ এ রায় দেন। কালিয়া থানার ওসি মতিয়ার রহমান জানান, সপ্তম শ্রেণীর ছাত্রীকে মাথাভাঙা গ্রামের মামুন মোল্লা প্রায়ই উত্ত্যক্ত করতেন। মঙ্গলবার তিনি ওই ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করেন। নড়াইল প্রতিনিধিজরিমানা আদায়রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে এক ব্যবসায়ী ও চার হোটেলমালিকের কাছ থেকে ১৩ হাজার টাকার জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি ও আজগর আলী এ অভিযানের নের্তৃত্ব দেন। রাজবাড়ী প্রতিনিধি