একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪৪টি পরিবারদিনাজপুুরের বিরামপুর উপজেলার বিনাইল গ্রামের ১৪৪টি পরিবার গতকাল শনিবার বিদ্যুৎসংযোগ পেয়েছেন। বেলা ১১টায় বিনাইল দক্ষিণ পাড়া জামে মসজিদে বিদ্যুৎসংযোগের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সাংসদ আজিজুল হক চৌধুরী। এ উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মনসুর আলম, বিনাইল ইউপির চেয়ারম্যান হামিদুর রহমান, আওয়ামী লীগের নেতা আলতাফুজ্জামান, আহসান হাবীব, মেসবাউল হক প্রমুখ। বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতাবলাৎকারের দায়েভোলার চরফ্যাশনে ভ্রাম্যমাণ আদালত প্রতিবন্ধী শিশু বলাৎকারের দায়ে এক মিস্ত্রিকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ এ রায় দেন। উপজেলার আবদুল্লাহপুর গ্রামের চানাচুরের কারখানায় পাঁচ-ছয়জন শিশু কাজ করে। কারখানার প্রধান মিস্ত্রি নজরুল ইসলাম শনিবার কারখানার প্রতিবন্ধী এক শিশুশ্রমিককে (১৪) বলাৎকার করলে স্থানীয় লোকজন তাঁকে হাতেনাতে ধরে ফেলে। ভোলা অফিস