একনজরে
নারী শ্রমিকের মৃত্যুবগুড়ার শেরপুরের খামারকান্দি হিন্দুপাড়া গ্রামে যন্ত্রের সঙ্গে জড়িয়ে মারা গেছেন আছিয়া বেওয়া (৭০) নামের এক শ্রমিক। তিনি একই গ্রামের মৃত আছর আলীর স্ত্রী। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। সুকুমার চন্দ্রের বাড়িতে যন্ত্র দিয়ে ধান ওড়ানোর কাজে নিয়োজিত ছিলেন আছিয়া। কাজের সময় তাঁর শরীরের কাপড় যন্ত্রের পাখার সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তিনি মারা যান। এ ঘটনায় শেরপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধিতফসিল ঘোষণাজয়পুরহাট পৌরসভার একটি ওয়ার্ডে কাউন্সিলরের মৃত্যু হওয়ায় ওই ওয়ার্ডে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪ মে ৭ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জয়পুরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবাস চন্দ্র সাহা। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল মোত্তালেব জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে এবং প্রত্যাহারের তারিখ ২৩ মে। জয়পুরহাট প্রতিনিধিমানববন্ধনবিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সন্ধান, বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভীসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তি এবং ফখরুল ইসলাম ছাড়াও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি নিয়ে নীলফামারীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাক্তন নেতারা। দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত শহরের পৌর মার্কেটের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। রাজ্জাকুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সরকারের ইন্ধনে সারা দেশের বিএনপির নেতাদের হয়রানি ও গুম করা হচ্ছে। নীলফামারী প্রতিনিধিগর্তে মাদকপুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল বুধবার বেলা একটার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মির্জাপুর গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইফুল্লাহ ও সোহরাবের বাড়িতে তল্লাশি চালিয়ে কোনো মাদকদ্রব্য না পেয়ে হতাশ হন। এরপর তাঁরা ওই বাড়ির পেছনে বাঁশঝাড়ের ফাঁকে বিশেষভাবে তৈরি কয়েকটি গর্তের সন্ধান পান। পুলিশের এসআই আ. মান্নান কৌতূহলবশত সেসব গর্তের ভেতরে হাত ঢোকালে বিভিন্ন ধরনের মাদকের সন্ধান পান। সেখান থেকে ২৫ বোতল বিদেশি মদ ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন তাঁরা। বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা ইজারাদারের জরিমানাভ্রাম্যমাণ আদালত নওগাঁর রানীনগরে অতিরিক্ত টোল আদায়ের অপরাধে উপজেলার ত্রিমোহনী হাটের ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রানীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরউদ্দিন আল ফারুক জানান, মঙ্গলবার বিকেল পাঁচটায় উপজেলার ত্রিমোহনী হাটে গরু-ছাগলের টোল আদায় করার সময় সরকার নির্ধারিত মুল্যের চেয়ে অতিরিক্ত টোল আদায় করার অপরাধে হাটের ইজারাদার আসলাম হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিজাল ধ্বংসরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গতকাল বুধবার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ জাল ধ্বংস করেছেন। একই সঙ্গে মৎস্য সংরক্ষণ আইনে চার জেলের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। ইউএনও চৌধুরী সামিয়া ইয়াসমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দৌলতদিয়ার চর কর্নেশন থেকে অন্তার মোড় এলাকা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহাম্মেদ ও গোয়ালন্দঘাট থানার এএসআই সাগর আহামেঞ্চদ উপস্থিত ছিলেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিবিচারের দাবিচুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জের স্কুলছাত্রী সুমাইয়া ইসলামের হত্যার বিচার দাবিতে গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মানবাধিকার সংগঠন ‘মানবতা’ এই কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টা থেকে আধা ঘণ্টার এই মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে ইউএনও আবুল আমিন, সিদ্দিকুর রহমান, তছিরুল আলম, শহিদুল হক বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিবিতর্ক কর্মশালা‘জোরের নয়, চাই যুক্তির বাংলাদেশ’—এই শ্লোগান সামনে রেখে গতকাল বুধবার বাগেরহাটে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দুই দিনের বিতর্ক কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ডিবেটিং সোসাইটি বাগেরহাট অঞ্চল আয়োজিত এই কর্মশালায় বাগেরহাট শহরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। বাগেরহাট জেলা পরিষদের কমিউনিটি সেন্টারে কর্মশালার উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ মোজাফফর হোসেন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন সেলিম শেখ ও জামাল উদ্দিন। বাগেরহাট প্রতিনিধিমানববন্ধনবিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীকে জীবিত উদ্ধার, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের জাতীয় নেতাদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। গতকাল বুধবার সকালে থানা সড়কে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন পালন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহমামলামাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় পৌর মেয়র ও দুই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার রাতে উপজেলা চেয়ারম্যান বাদী হয়ে এ মামলা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের বারান্দায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিন রাতেই উপজেলা চেয়ারম্যান বাদী হয়ে কালকিনি থানায় ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হাওলাদার, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেন দাদন ও পৌর মেয়র এনায়েত হোসেনকে আসামি করে মামলা করেন। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি