একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন অবরোধবিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও তাঁদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রংপুরের পীরগাছায় বিএনপিসহ জোটের হরতাল-সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেছেন। পরে হরতাল-সমর্থকেরা দুপুরে সান্তাহার-লালমনিরহাটগামী ২১ আপ পদ্মরাগ মেইল ট্রেনটির হোসপাইপ খুলে পীরগাছা রেলস্টেশনে এক ঘণ্টা অবরোধ করে রাখে। পীরগাছা (রংপুর) প্রতিনিধিমুঠোফোন টাওয়ারবাগেরহাট থানার পুলিশ মুঠোফোন টাওয়ারের মূল্যবান ২৭টি চোরাই ব্যাটারি ও দুটি শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রসহ সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে একটি টেম্পোতে করে এসব মাল খুলনায় নেওয়ার সময় চুলকাঠি পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ চুলকাঠি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এসব ব্যাটারি ও যন্ত্র রবির বিভিন্ন টাওয়ার থেকে চুরি করা বলে পুলিশকে জানিয়েছে। বাগেরহাট প্রতিনিধি