একনজরে
তিন দফাসরকারের কাছে তিন দফা দাবি তুলে ধরেছে রেলওয়ে শ্রমিক লীগ। দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার এই শ্রমিক সংগঠনটি বৃহস্পতিবার রাতে রেলওয়ের ১৬৪ জন শিক্ষানবিশসহ ১৮৯ জন নতুন রেলকর্মীকে সংবর্ধনা দেয়। দাবিগুলোর মধ্যে রয়েছে পোষ্য কোটায় ৪০ ভাগ নিয়োগ নিশ্চিত, অবিলম্বে রেলওয়ের সব নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন ও কোনো নিয়োগকর্তাকে অযথা হয়রানি না করা। অনুষ্ঠানে বক্তব্য দেন মোখছেদুল মোমিন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিচিকিৎসাসেবাবগুড়ার দুপচাঁচিয়া বিশ্ববিদ্যালয় ক্লাবের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিন বৃহস্পতিবার সকালে ক্লাব কার্যালয়ে জাতীয় ও ক্লাবের পতাকা উত্তোলন, সন্ধ্যায় আলোচনা সভা ও কেক কাটা এবং গতকাল গরিব ও অসহায় মানুষের মাঝে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা দেন অসীম কুমার সাহা, সাদিয়া সুলতানা ও শাশ্বতী সাহা। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিলাশ উদ্ধাররাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ উপজেলার দেবগ্রাম বেথুরী এলাকার পদ্মার পাড় থেকে অজ্ঞাতপরিচয় (২৬) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। থানার ওসি মো. আবুল বাসার বলেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। বৃহস্পতিবার দিনের অধিকাংশ সময় পদ্মার পাড়ে এলাকাবাসী মাটি কেটে নেওয়ায় সৃষ্ট গর্তে তাকে ঘুমিয়ে থাকতে দেখে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিআগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তারপটুয়াখালী শহরের লঞ্চঘাট এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে একটি দেশি তৈরি এলজি ও এক রাউন্ড গুলিসহ মো. সুজন মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৮-এর সদস্যরা। সুজনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার লংকাখোলা গ্রামে। র্যাব জানায়, সুজন বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে সৈকত নামের লঞ্চে অস্ত্র নিয়ে পটুয়াখালীতে আসছে—সংবাদ পেয়ে ভোর সাড়ে চারটার দিকে বগা থেকে র্যাব লঞ্চে ওঠে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। পটুয়াখালী অফিস