একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুকুর পরিদর্শনপরিবেশ আইন না মেনে পুকুর ভরাট করায় গতকাল শনিবার সৈয়দপুরের ঐতিহাসিক সিংগীর পুকুর সরেজমিনে পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তরের দুই সদস্যের একটি তদন্ত দল। পুকুর ভরাটের বিরুদ্ধে এলাকাবাসীর দেওয়া অভিযোগ তদন্ত করতে দলের সদস্যরা সৈয়দপুরে আসেন। রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. এ সালাম সরকারের নেতৃত্বে তদন্ত দল পুকুর প্রত্যক্ষ করে। এ সময় তাঁরা এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলেন এবং পরিবেশ আইন লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিপরিচয় মিলেছেরাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় নারীর পরিচয় মিলেছে। তাঁর নাম জিন্নাতুননেসা (৩০)। তিনি জেলার মোহনপুর উপজেলার মজলপাড়া গ্রামের সোলাইমানের মেয়ে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোবারক পারভেজ জানান, লাশ উদ্ধারের পর তাঁর কাছ থেকে একটি মুঠোফোন পাওয়া যায়। সেখান থেকে কিছু নম্বর সংগ্রহ করে নারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিকর্ণিবাড়ি ইউপি২০১১ সালে অনুষ্ঠিত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ও ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মাহবুবুর রহমান। যমুনা নদীর চরাঞ্চলে জামালপুরের সঙ্গে বিরোধপূর্ণ আন্তজেলা সীমানা নির্ধারণসংক্রান্ত রিটে উচ্চ আদালতের দেওয়া আদেশ যথাযথ না মেনে ভোটার তালিকা প্রণয়ন করায় তিনি ১৫ মে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দিয়েছেন। এতে তিনি ২০১১ সালের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচন বাতিল ঘোষণার পাশাপাশি এর আগের মেয়াদে অর্থাৎ ২০০৩ সালে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে তাঁকে পুনর্বহালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়া১২ মন্ত্রীর ‘ওজন’ফরিদপুরে গত শুক্রবার বিকেলে ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে আলোচনা সভা চলছিল। ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহামঞ্চদ আবদুজ জাহের। বক্তব্যে তিনি বলেন, ‘এফবিসিসিআইয়ের সভাপতির কত ওজন তা আপনারা অনেকেই ধারণা করতে পারবেন না। তাঁর ওজন ১২ জন মন্ত্রীর ওজনের সমান।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি ও ওই শিশু হাসপাতালটির সভাপতি এ কে আজাদ। অনুষ্ঠানে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে প্রধান অতিথি করা হয়েছিল। তবে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। ফরিদপুর অফিসসন্ত্রাসী হামলাবরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের পাঁচ নেতা-কর্মী। অপরদিকে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের বেশ কিছু চেয়ার-টেবিলসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিখামার ভসঞ্চীভূতভোলার দৌলতখান উপজেলার দিদারুল্লাহ গ্রামে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডে এক হাজার ২০০ মুরগিসহ একটি খামার পুড়ে গেছে। ভোলা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খামারি রফিকুল ইসলাম কবিরাজ বলেন, অগ্নিকাণ্ডে এক হাজার ২০০ মুরগিসহ খামারটি পুড়ে যায়। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ভোলা অফিস