একনজরে
সচেতনতার জন্যরাজশাহীতে গতকাল রোববার পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা, সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, রাজশাহী নগরের নানকিং দরবার হলে এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে গাড়ির চালক ও পথচারী উভয়কেই সচেতন থাকতে হবে। এ জন্য চালকদের ধারাবাহিক প্রশিক্ষণ ও পথচারীদের সচেতন করার জন্য প্রচারণার প্রয়োজন রয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীগ্রেপ্তার! সাজাবগুড়ার ধুনটে মথুরাপুর ইউনিয়নে শনিবার বিকেলে একটি আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ চারজন গাঁজা সেবনকারীকে গ্রেপ্তার করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনজুর আলম প্রধান তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। ধুনট (বগুড়া) প্রতিনিধিদ্বিবার্ষিক সমেঞ্চলনবরিশালের উজিরপুর উপজেলার ওটরা, জলা, হারতা ও সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের দ্বিবার্ষিক সমেঞ্চলন গত শনিবার স্থানীয় ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সাংসদ ও বরিশাল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তালুকদার মো. ইউনুস। গৌরনদী (বরিশাল) প্রতিনিধিআদালতের অভিযানপটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত দুটি কাপড়ের দোকান, একটি পিতলসামগ্রীসহ পুরোনো মালামাল বিক্রেতার দোকানে অভিযান চালিয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহামঞ্চদ মাকসুদ চৌধুরী এ অভিযানের নেতৃত্ব দেন। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি