একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেরা কুপিয়েছেবরগুনার আমতলী শহরের এ কে স্কুল মোড়ে সোমবার রাতে এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়েছে বখাটেরা। প্রকাশ্যে রাস্তার মোড়ে ধূমপানকারী বখাটেদের তিরস্কার করায় আবুল বাশার (১৮) নামের ওই এইচএসসি পরীক্ষার্থীকে বখাটেরা কুপিয়ে আহত করে বলে বাশার জানিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে আমতলী হাসপাতাল ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা গ্রামে।  আমতলী (বরগুনা) প্রতিনিধি