একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রের মৃত্যুনীলফামারী জেলা সদরের চাপড়াসরনজামী ইউনিয়নের চাপড়াসরনজামী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মঙ্গলবার দুপুরে আমগাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণীর ছাত্র রেজাউল করিমের (১১) মৃত্যু হয়েছে। রেজাউল ওই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ফরাদ আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে টিফিনের সময় রেজাউল আমগাছে ওঠে। এ সময় গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যায় সে। নীলফামারী প্রতিনিধিহাতবোমা উদ্ধারনওগাঁর পোরশা থানার পুলিশ গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বড়গ্রাম এলাকার একটি গ্রামীণ সড়কের পাশ থেকে দুটি তাজা হাতবোমা উদ্ধার করেছে। গ্রামবাসী জানায়, সকাল সাতটার ঘটনাস্থলের পাশে একটি আমগাছের গোড়ায় বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। কিন্তু ঘটনাস্থলে কোনো লোকজন না থাকায় এবং আরও দুটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। নওগাঁ প্রতিনিধিছাত্রীর মৃত্যুপদ্মা নদীতে গোসল করতে গিয়ে স্পিডবোটের নিচে পড়ে শিবচরে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কাঁঠালবাড়ী হাজরা চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। খাদিজা আক্তার (১৩) পদ্মা নদীর হাজরা চ্যানেলে গোসল করছিল। এ সময় কাওরাকান্দি ঘাট থেকে ছেড়ে আসা খালি স্পিডবোটটি খাদিজার ওপর দিয়ে চলে যায়। খাদিজা চরচান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ও কাঁঠালবাড়ী ইউনিয়নের চরচান্দ্রা গ্রামের আলতাফ চৌকদারের মেয়ে। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিবাবা-ছেলের সাজামাদক বিক্রির দায়ে বাবা ও ছেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক আ ন ম তরিকুল ইসলাম এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের আমিনউদ্দীন সানা ও তাঁর ছেলে রাজীব উদ্দীন সানা। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা