একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ ভেঙে দিল পুলিশগাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের চকদাতেয়া গ্রামের ফাঁকা মাঠে আয়োজিত বিচিত্রা ও হাউজি মঞ্চ গতকাল বৃহস্পতিবার ভেঙে দেওয়া হয়েছে। ‘সাঘাটায় বিচিত্রার নামে অশ্লীল নৃত্য ও হাউজি’ শিরোনামে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হলে পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামের নির্দেশে এই মঞ্চ গুঁড়িয়ে দেওয়া হয়। গাইবান্ধা প্রতিনিধিকিশোরী উদ্ধাররাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লি থেকে এক কিশোরীকে (১৫) উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকেলে গোয়ালন্দঘাট থানার পুলিশ তাকে উদ্ধার করেছে। একই সঙ্গে ঘটনায় জড়িত অভিযোগে এক যৌনকর্মীকে গ্রেপ্তার করা হয়। গোয়ালন্দঘাট থানার এসআই জামাল হোসেন বলেন, মঙ্গলবার এক ব্যক্তির মুঠোফোন থেকে ওই কিশোরী তাকে এখানে নিয়ে আসার খবর তার পরিবারকে জানায়। ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও যৌনকর্মী প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি