একনজরে
জঙ্গি সন্দেহে আটকনিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীর সদস্য সন্দেহে গতকাল শনিবার দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি বাজার থেকে দুই নারীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন, বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামের আরফিনা আক্তার ও একই গ্রামের মৌসুমী আক্তার। পার্বতীপুর মডেল থানার পরিদর্শক শম্ভু দাসগুপ্ত জানান, তাঁদের সঙ্গে থাকা কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, তাঁরা ওয়াজেদ আলী খান পন্নীর মতাদর্শের অনুসারী। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিশিশুর মৃত্যুপটুয়াখালীর রাঙ্গাবালীর মাঝনেতা গ্রামে পানিতে ডুবে অর্পনা নামে (২) এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে। রাঙ্গাবালীর মাঝনেতা গ্রামের নিমাই চন্দ্র দাসের মেয়ে অর্পনা শনিবার সকালে খেলাচ্ছলে পুকুর থেকে পানি আনতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের ঘাটে তার লাশ ভেসে ওঠে। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি