একনজরে
গ্রাম আদালতরংপুরের পীরগাছায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সহযোগিতায় ও অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে গ্রাম আদালত কার্যকরকরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল রোববার দুপুরে এক কর্মশালা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। ইউএনও দেবময় দেওয়ানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাহবুবার রহমান। পীরগাছা (রংপুর) প্রতিনিধিডিজিটাল মেলাভোলার কবি মোজাম্মেল হক টাউন হল চত্বরে গতকাল রোববার তিন দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১২’ শুরু হয়েছে। দুপুর ১২টায় জেলা প্রশাসক মো. খোন্দকার মোস্তাফিজুর রহমান মেলার উদ্বোধন করেন। পরে আলোচনা সভার আয়োজন করা হয়।মেলায় ই-ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, পুলিশ বিভাগের ডিজিটাল কার্যক্রম, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের কার্যক্রম ইত্যাদি বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ভোলা অফিস