একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারের দাবিগাইবান্ধা শহরের খাঁপাড়ার গৃহবধূ শামীমা আক্তার হত্যার ঘটনায় হওয়া মামলার আসামি তাঁর স্বামী ফেরদৌস বাবুকে গ্রেপ্তারের দাবিতে কয়েকটি সংগঠন গতকাল সোমবার মানববন্ধন করেছে। শহরের ডিবি রোডে এ মানববন্ধন হয়। এতে গাইবান্ধা নাগরিক কমিটি, মহিলা পরিষদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, দুর্বার নেটওয়ার্কসহ কয়েকটি সংগঠনের সদস্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়। ২২ মে স্বামীর নির্যাতনে শামীমা মারা যান। গাইবান্ধা প্রতিনিধিডাকাত গ্রেপ্তার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নিজামিয়া বাজার থেকে গত রোববার মো. আলমগীর হোসেন (৩৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বেতমোর রাজপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোদারছের হোসেনের ছেলে। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন দাবি করেন, আলমগীর আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা