একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেদের জুতাপেটাপিরোজপুরের জিয়ানগর উপজেলার বাড়ৈখালী এসজিএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে পাঁচ বখাটেকে জুটাপেটা ও তাদের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম বলেন, গত সোমবার ওই দুই শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে পাঁচ বখাটে পথরোধ করে নানা অশালীন আচরণ করে। অভিযোগ পাওয়ার পর গতকাল মঙ্গলবার সভা ডেকে তাদের জুতাপেটা করা হয়।  পিরোজপুর প্রতিনিধিরুপাসহ আটক১৭ কেজি ওজনের ১৪টি রুপার বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত সোমবার পুলিশ নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ সরোয়ার হোসেন (২৮) ও আনোয়ার হোসেন (৩০) নামের দুই ব্যক্তিকে আটক করে। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।  নড়াইল প্রতিনিধিতামাককে ‘না’তামাককে ‘না’ বুলন, তামাকজাত পণ্যের ওপর করারোপ করুন এবং তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার চাই—এ স্লোগান সামনে রেখে নীলফামারীতে ঘণ্টাব্যাপী তামাকবিরোধী মানববন্ধন করেছে বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট কাউন্সিল (ডিসি)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের পৌর মার্কেট এলাকায় ডিসি বিরামপুর, দিনাজপুরের উদ্যোগে ও এসিডি রাজশাহীর সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। নীলফামারী প্রতিনিধিউলিপুরে কর্মশালাকুড়িগ্রামের উলিপুরে প্রতিবন্ধিতা-বিষয়ক অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা উপজেলা ব্র্যাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গত সোমবার ব্র্যাক, লালমনিরহাট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রতন কুমার দাশের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আলম।  উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি