একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশনা বাতিলফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক গণসংহতি পত্রিকার প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল করা হয়েছে। ২৮ মে ফরিদপুরের জেলা ম্যাজিস্ট্রেট হেলালুদ্দীন আহমদ এ-সংক্রান্ত আদেশ দেন। নিয়মিতভাবে পত্রিকা প্রকাশ না করা, নতুন ঘোষণাপত্র না দিয়ে ছাপাখানা পরিবর্তন এবং কারণ দর্শানোর নোটিশের জবাবে অশ্লীল ও মানহানিকর ভাষা ব্যবহার করার অভিযোগে পত্রিকাটির প্রকাশনাসংক্রান্ত আদেশ (ডিক্লারেশন) বাতিল করা হয়েছে। ফরিদপুর অফিসবনদস্যু গ্রেপ্তারসুন্দরবনের বনদস্যু ও হরিণশিকারি লাল্টু বাহিনীর দ্বিতীয় প্রধান অবসরপ্রাপ্ত সেনাসদস্য বাবলু গাইনকে (৪২) দুটি বিদেশি বন্দুক ও পাঁচটি গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন মীরগাং এলাকা থেকে বন বিভাগের সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে। বাবলুর বাড়ি উপজেলার টেংরাখালি গ্রামে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাজরিমানা আদায়নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মোহরকয়া গ্রামের জিল্লুর রহমানের বাড়িতে একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালান। আদালত ভেজাল গুড় তৈরির অভিযোগে জিল্লুর রহমানের স্ত্রী রুনা বেগমকে (৪০) ১০ হাজার টাকা জরিমানা করেন। লালপুর (নাটোর) প্রতিনিধিযাবজ্জীবন কারাদণ্ডমাদক ব্যবসার দায়ে নীলফামারীতে স্বামী-স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ জেব-উন-নেসা এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়ার আসলাম হোসেন, তাঁর স্ত্রী রানা বেগম ও শ্যালক মো. আলম। নীলফামারী প্রতিনিধি