একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দফা দাবিবোরো ধানের মূল্যবৃদ্ধি, প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ, কৃষিতে ভর্তুকিসহ সাত দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা জাতীয় খেতমজুর সমিতি গতকাল শুক্রবার সকালে স্থানীয় নিমতলা মোড়ে সমিতির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে। ৪ জুন সকালে নিমতলা মোড়ে উপজেলার কৃষকদের নিয়ে এক ঘণ্টা মানববন্ধন করা হবে। ফসলের ন্যায্যমূল্য ধার্য করা না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি করবেন বলে নেতারা জানান। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিবনদস্যু আটকবাগেরহাটের মংলা উপজেলার জয়মনি এলাকার একটি মার্কেট থেকে গতকাল শুক্রবার সকালে এক বনদস্যুকে আটক করেছে মংলা থানার পুলিশ। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গিয়াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের বনদস্যু মর্তুজা বাহিনীর সদস্য হাতেম আলীকে (৩৫) আটক করা হয়। তিনি ওই এলাকায় জেলে-মহাজনদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। হাতেম আলী মংলা চিলা ইউপির সিন্দুরতলা গ্রামের আইয়ুব আলীর ছেলে। মংলা (বাগেরহাট) প্রতিনিধি