একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃতী সংবর্ধনাসিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ২০১২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও কালেক্টরেট কলেজের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ গুলশান আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উম্মে সালমা তানজিয়া প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ট্রেনের ধাক্কায় মৃত্যুঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথের পাবনার চাটমোহর স্টেশনের অদূরে গত শুক্রবার দুপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (৩২) নিহত হয়েছেন। দুপুরে ঢাকাগামী আন্তনগর ট্রেন চিত্রা স্টেশনে পৌঁছানের আগে রেলবাজার ক্রসিংয়ের পূর্ব পাশে অজ্ঞাতপরিচয় ওই নারী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। তাঁর পরনে চেক শাড়ি ও বোরকা ছিল। চাটমোহর (পাবনা) প্রতিনিধিলিচু উৎসবকৃষককে লিচু চাষে উদ্বুদ্ধ করতে পাবনার ঈশ্বরদীতে লিচু উৎসব হয়েছে। গতকাল শনিবার উপজেলার ছলিমপুর ইউনিয়নে মিরামারী মুন্নার মোড় এলাকায় হূদয়ে মাটি ও মানুষ কৃষক সমবায় সমিতির উদ্যোগে ওই উৎসব হয়। সমিতির সভাপতি ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নজরুল ইসলাম, মনজুর হোসেন প্রমুখ। দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩০০ কৃষক এই উৎসবে অংশ নেন। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিদুই শিশুর মৃত্যুপটুয়াখালীর বাউফলে গতকাল শনিবার পুকুরে ডুবে জিসান (৫) ও তানজিলা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। জিসান উপজেলার নাজিরপুর গ্রামের কাজল হাওলাদারের ছেলে ও তানজিলা ছোট ডালিমা গ্রামের রিপন মিয়ার মেয়ে। খেলতে গিয়ে জিসান পানিতে ডুবে যায় এবং ধানদি গ্রামের কালাম রাঢ়ীর বাড়িতে পুকুরে ডুবে শিশু তানজিলার মৃত্যু হয়। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতাকর্মসংস্থানের দাবিবাজেটে যুবকদের কর্মসংস্থানের দাবিতে রাজবাড়ীতে গতকাল শনিবার বেলা ১১টায় মানববন্ধন করেছে যুব ইউনিয়ন। রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার যুবক ও তরুণেরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন আশফিকুর রহমান, সিপিবির নেতা সৌমেন দাস, আবদুস ছাত্তার মণ্ডল, বাবু সরদার প্রমুখ। বক্তারা বলেন, দেশে প্রায় সাড়ে চার কোটি যুবক বেকার। তাঁরা আগামী বাজেটে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান। রাজবাড়ী প্রতিনিধিআরোহীর মৃত্যুফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে মাসুদ শিকদার (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা পৌর এলাকার বগাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মাসুদ ভাঙ্গা পৌর এলাকার হাশামদিয়া মহল্লার জোনাব আলী শিকদারের ছেলে। পাঁচ মাস আগে মাসুদ সাইপ্রাস থেকে দেশে আসেন। ফরিদপুর অফিস