একনজরে
কেন্দ্র উদ্বোধনমানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২-এর আওতায় গত শনিবার থেকে পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় ১৭০টি কেন্দ্র চালু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন শনিবার বিকেলে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের দলুয়াপাড়া কেন্দ্র উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের মেয়াদ পাঁচ বছর। পঞ্চগড় প্রতিনিধিছাত্রের মৃত্যুকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভাগজোত এলাকায় শনিবার সন্ধ্যায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে সজীব আহমেদ (২৬) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। সজীব দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের আবদুর রশীদের ছেলে ও মথুরাপুর ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র। মহিষকুণ্ডি বাজারে স্থানীয় চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ডিগবাজি দেওয়ার সময় ঘাড় ভেঙে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া অফিস