একনজরে
রহস্যজনক মৃত্যুরাজশাহীতে গতকাল সোমবার এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী মানিক পলাতক। ওই গৃহবধূর নাম ফেন্সি ওরফে নুরেফা (২৪)। বাড়ি জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামে। তাঁরা নগরের ভদ্রা এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতেন। বোয়ালিয়া থানার এসআই রেজাউল করিম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এটা হত্যা, না কি আত্মহত্যা। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীপানি ও বায়ুনিরাপদ বায়ু ও পানিকে নাগরিকের মৌলিক অধিকারভুক্ত করার দাবিতে গতকাল সোমবার বেলা ১১টায় খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে ছায়াবৃক্ষ নামের একটি সংস্থার উদ্যোগে এক কর্মসূচি পালন করা হয়েছে। একঝাঁক শিশু তাদের বিভিন্ন কর্মকাণ্ড, প্ল্যাকার্ডসহ বিভিন্ন সামগ্রী নিয়ে সমবেত ব্যক্তিদের সামনে বর্তমান পরিবেশে পানি ও বাতাসের সমস্যাগুলো তুলে ধরে। এতে বক্তব্য দেন ফিরোজ আহমেদ, মফিজুল ইসলাম, সিরাজুল ইসলাম, আশরাফুল আলম, সোহরাব হোসেন, শেখ আবদুল হালিম প্রমুখ। খুলনা প্রতিনিধি