একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেডিও চিলমারী ‘শোনো বাহে জাগো বাহে’—এই স্লোগান নিয়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আরডিআরএস পরিচালিত রেডিও চিলমারীর উদ্বোধন করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নারায়ণ চন্দ্র বর্মা। রেডিও চিলমারী প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত এফএম-৯৯.২ মেগাহার্টজে শোনা যাবে।  উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঅর্থসহায়তা ক্যানসার ও কিডনি রোগে আক্রান্ত বরগুনার তিনজন রোগীকে মঙ্গলবার ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে আমতলী উপজেলা সমাজসেবা দপ্তর। সহায়তা পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার শাখারিয়া গ্রামের আয়েজ উদ্দিন, জাকির তবক গ্রামের সুফিয়া (৪০) ও বেতাগী উপজেলার করুণা গ্রামের পারভীন আকতার। তাঁদের হাতে চেক তুলে দেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শওকত আকবর।  আমতলী (বরগুনা) প্রতিনিধি