একনজরে
মাদক ব্যবসায়ীর দণ্ডবগুড়ার আদমদীঘি উপজেলার জংশন শহর সান্তাহারের আলোচিত মাদক ব্যবসায়ী মুন্নি বেগমকে পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের রথবাড়ী এলাকার একটি বাড়ি থেকে মাদক কেনাবেচার সময় আবারও গ্রেপ্তার করেছে। ওই রাতেই ভ্রাম্যমাণ আদালত মাদক কেনাবেচার অপরাধে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালতের বিচারক আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান এ রায় দেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিশিশুর মৃত্যুভোলার লালমোহন পৌরসভা এলাকায় গতকাল বুধবার সকাল ১০টার দিকে গাছ কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে এক শিশুর মৃত্যু ও পাঁচজন আহত হয়েছে। শহরের ৯ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামানের বাড়ির আবুল কালাম নিজ বাড়িতে রেইনট্রি গাছ কাটাচ্ছিলেন। কাটা গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই বাড়ির জাকির হোসেনের ছেলে রাব্বি (১০) মারা যায়। ভোলা অফিস