একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাধ্যতামূলকহিন্দু বিবাহ আইনে নিবন্ধন বাধ্যতামূলক করার দাবিতে গত বুধবার সন্ধ্যায় জয়পুরহাটের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। সচেতন সনাতন হিন্দু সম্প্রদায়ের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অনিতা রানী সরকার। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, হিন্দু বিবাহ আইন না থাকায় হিন্দু নারী-পুরুষ ও তাঁর পরিবারের সদস্যদের নির্যাতন সইতে ও অধিকার থেকেও বঞ্চিত হতে হয়।  জয়পুরহাট প্রতিনিধিবিভাগে একমাত্ররংপুর বিভাগ থেকে একমাত্র দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি প্রসূতিসেবা (সার্বিক) বিভাগে নিরাপদ মাতৃত্ব দিবস ২০১২ পুরস্কার অর্জন করেছে। গত ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস ২০১২ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবাহান ও স্বাস্থ্য কর্মকর্তা তাহেরা খাতুন।  বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা