একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জিরাজয়পুরহাটের পাঁচবিবি বিশেষ ক্যাম্পের বিজিবির সদস্যরা জয়পুরহাটগামী যাত্রীবাহী একটি বাস তল্লাশি চালিয়ে ১০টি আসন কেটে ভেতর রাখা ভারত থেকে অবৈধভাবে আনা ৮৪ প্যাকেট জিরা উদ্ধার করেন। তবে জিরার মালিককে পাওয়া যায়নি। বাসের মালিক জয়পুরহাটের ফাহাদ হোসেন এ বিষয়ে কিছুই জানেন না বলে বিজিবিকে জানিয়েছেন। ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিদুই শিশুর মৃত্যুপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা গ্রামে বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো: টিকিকাটা গ্রামের আবু সালেহর মেয়ে শাহনাজ আকতার (৬) ও আবু সালেহর চাচাতো ভাই মনির হোসেনের মেয়ে জান্নাতি (৪)। ওই দুই শিশু সবার অগোচরে বাড়ির একটি পুকুরে ডুবে মারা যায়। সকাল নয়টার দিকে বাড়ির লোকজন পুকুর থেকে শাহনাজ ও জান্নাতির লাশ উদ্ধার করে। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা