একনজরে
বস্তার চাপায় মৃত্যুজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোপালপুর এনবি অটো রাইস মিলে শুক্রবার সন্ধ্যায় ধানের বস্তা সারিবদ্ধ করে রাখার সময় বস্তার নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি গোপালপুর গ্রামের আলাউদ্দিন (৬০)। পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তাঁর স্ত্রী আঞ্জুমান আরা বেগম বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি ইউডি মামলা করেছেন। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিধর্ষণ মামলাবরিশালের আগৈলঝাড়া উপজেলার আহুতি বাটরা গ্রামে সপ্তম শ্রেণীপড়ুয়া এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে গ্রামের রজত হালদার (৩৫) নামের একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ছাত্রী নিজেই বাদী হয়ে গত শুক্রবার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করে। মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বুধবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি